খালেদ আহমেদ মৌলভীবাজার প্রতিনিধি : ২৭ এপ্রিল (বুধবার) বিকাল ৩ ঘটিকায় মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী “ঈদ উপহার” প্রদান করে সংগঠনটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল আহমেদ, পরিচালনায় ছিলেন, বেলাল হোসেন, সম্পাদক, প্রথমেই কুরআন তেলাওয়াত করেন মাওঃ ক্বারি রুহুল আমিন ।
পিপলস্ কেয়ার চ্যারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে ২’শত ৬০ জন বিভিন্ন শ্রেনীপেশার মানুষদের এই উপহার সামগ্রী দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘঠনের কোষাধ্যক্ষ – কানাই চন্দ্র ঘোষ, সদস্য- কামরুল হাসান, কামাল হাসান, কাওছার আহমেদ কাচা, সেলিম আহমেদ, রুমন আহমেদ,আমলগীর হোসেন, জুবেল আহমদ, ময়নুল ইসলাম, ইমন আহমেদ, প্রমুখ।
ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়ার পূর্বে সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বক্তব্যে বলেন, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে পিপলস্ কেয়ার চ্যারিটি অর্গানাইজেশন বিশেষ করে প্রবাসীদের সহযোগিতায় আজ এই পর্যন্ত আসা আগামীতে ৫’শত মানুষদের সহযোগিতা করার আশ্বাস দেন।
সমাপনী বক্তব্যে সভাপতি জামাল আহমেদ বলেন, আমাদের এই অনুদানে প্রবাসী ভাইদের ভূমিকা বেশি সবাই তাদের জন্য দোয়া করবেন তারা সুস্থ থাকলে আমরা আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারব।
Designed by: Sylhet Host BD
Leave a Reply