মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধনমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ে আদমদীঘি উপজেলায় আরো ১৫টি পরিবারকে তাদের বাড়ি ও চাবি কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ব্যাপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।
আদমদীঘি উপজেলা সভাকক্ষে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, মৎস্য অফিসার সুজয় পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টুসহ বিভিন্ন বিভাগীয় কমকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য , আদমদীঘি উপজেলায় আশ্রয় প্রকল্পে ১ম ও ২য় পর্যায়ে ১২৫টি বাড়ি হস্তান্তর করা হয়। মঙ্গলবার ৩য় পর্যায় আরো ১৫টি বাড়িসহ মোট ১৪০টি বাড়ি হস্তান্তর করা হলো।
Designed by: Sylhet Host BD
Leave a Reply