মোঃ বাবুল কবীর, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী।
ইফতার মাহফিলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যার ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপজেলা উপ-বিভাগীয় প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহাদাত হোসেন, উপ-সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপজেলা উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর কামাল হোসেন সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, ব্যবসায়ী, শিক্ষক সহ সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply