1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ২০৬ পরিবার মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর

Reporter Name
  • মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখ, বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ২০৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের জমির মালিকানার দলিল ও ঘরের চাবি বুঝে পেয়েছেন। একই সাথে প্রতিটি পরিবারকে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রীও দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের দলিল হস্তান্তর করেন। একই সময় প্রধানমন্ত্রীর পক্ষে মোরেলগঞ্জে ২০৬টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে জমি ও ঘরের দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান, থানার ওসি মো. সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার ও রিপন হোসেন তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD