1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ধুনটে জমিসহ ৪৩ টি ঘর প্রধানমন্ত্রীর ঈদ উপহার

Reporter Name
  • মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে ৪৩ টি পরিবারকে জমিসহ আধাপাকা বাড়ি হস্তান্তর করলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় তিনি বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধু কন্যা সারাদেশের সকল অসহায় দরিদ্র ছিন্নমূল সকল মানুষকে মাথাগোঁজার ঠাঁই করে দিবেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সারা দেশের একযোগে হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় ধুনটের গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়া পাড়া গ্রামের ৪৩ পরিবার। ২ শতক জমিসহ ৪০০ বর্গফুট আয়তনের বারান্দাসহ দুটি রুম একটি রান্নাঘর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র এ জি এম বাদশাহ্ সহকারী কমিশনার ভূমি বরকত উল্লাহ বুলু, অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, সহ সভাপতি শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ,

উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম তালুকদার দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক আফসার আলী, আওয়ামী লীগ নেতা এম এ তারেক হেলাল, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইউএনও দপ্তর থেকে প্রাপ্ত তথ্য হতে জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা ধুনটে ৩৭১ টি ঘর নির্মিত হয়। এরমধ্যে ১ম পর্যায়ে পুনর্বাসিত পরিবারের সংখ্যা ১০১ টি, ২য় পর্যায়ে ১২০ টি এবং তৃতীয় পর্যায়ে ১৫০ টি। তথ্যে আরও উল্লেখ করা হয় যে, তৃতীয় পর্যায়ে নির্মিত ঘরের ব্যয় ২ লক্ষ ৫৯ হাজার, ৫ শত টাকা। তৃতীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ পেয়েছে ১৫৯ টি পরিবার। কবুলিয়ত দলিল সম্পূর্ণ হয়েছে ১০০ টি। উদ্বোধন যোগ্য ঘরের সংখ্যা ১৫০ টি। এসব ঘর নির্মিত হয়েছে সদর ইউনিয়নের মালোপাড়া গ্রামে ৫৩ টি নিমগাছী ইউনিয়নের বউইতলি গ্রামে ৮ টি, গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়া পাড়া গ্রামে ৪৩ টি, একই ইউনিয়নের নাটাবাড়ি গ্রামে ১৬ টি,ভান্ডার বাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি ১৩ টি এবং চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামে ১৭ টি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD