1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ধুনটে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) ধুনট বাসস্ট্যান্ড এলাকার খেলার মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিশাল পরিসরে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

ধুনট উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে ইফতারপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এড. সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ধুনট উপজেলার বিএনপির যুগ্ন আহবায়ক হাতেমুজজ্জামান তালুকদার, বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ভিপি আবুল মনছুর পাশা, মাহবুব হোসেন চঞ্চল, আপেল মাহমুদ, আমিনুল ইসলাম, মোহাম্মদ আলী জন, মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ, গোসাইবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ¦ল, পৌর বিএনপির সাবেক সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, যুবদল নেতা আব্দুল হালিম, সাহিদ মাহমুদ সুমন, স্বেচ্ছাসেবকদল নেতা আলফিজুর রহমান স্বপন, ছাত্রদল নেতা রকি, জুয়েল, আলম, নোমান, সম্রাট প্রমূখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD