1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন ও ধর্মীয় অবমাননার প্রতিবাদ জানিয়ে বানিয়াচংএ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ১১৯ বার পড়া হয়েছে

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে।।২৮ অক্টোবর বুধবার বাদ মাগরিব ফ্রান্স সরকার কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন ও ধর্মীয় অবমাননার প্রতিবাদ জানিয়ে বানিয়াচংয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিছিলটি মাগরিবের নামাজের পরে তোপখানা জামে মসজিদের সামন থেকে শুরু হয়ে মধ্য বড় বাজার হয়ে করিমউল্লা পয়েন্টে শেষ হয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচির আয়োজকদের প্রধান বলেন, ‘ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকার প্রকাশ্যে রাসুল (সা.) এবং ইসলাম ধর্মকে অবমাননা করেছে। আমরা তার শাস্তি দাবি করছি। সেই সঙ্গে ইসলামকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমান ব্যঙ্গাত্মকভাবে কথা বলেছেন। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। ফ্রান্স সরকার তাদের নিজেদের সেক্যুলার হিসেবে দাবি করে। একটি সেক্যুলার রাষ্ট্র সরাসরি কোনও ধর্মকে আঘাত করে কিছু করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারাবিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।’

পথসভায় ফ্রান্স সরকার কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন ও ধর্মীয় অবমাননার প্রতিবাদ জানানো হয়েছে এবং ফ্রান্সের সকল পন্য বর্জনের ব্যাপারে বলা হয়েছে। পথসভায় মাওঃ নজরুল ইসলাম খান সহ অনেকে বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মাওঃ লুৎফুর রহমান, আজিজুল হাকিম, সাব্বির আহমদ, ইমদাদুল হক, নবীর আলী সহ প্রমূহ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD