1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

তাহিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

Reporter Name
  • সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২২ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টির গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, ইউপি সদস্য তুজাম্মেল হক নাসরুম, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার দীপক বৈরাগী, উপজেলা মহিলা বিষয়ক অফিসের জুমা আক্তার প্রমুখ।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাজ্জাদ হোসেন শাহ, শওকত হাসান, আবির সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন- তোমরা পুষ্টিগুণ সম্পর্কে নিজে জানবে এবং সমাজের সকল স্তরের মানুষকে জানাবে। মনে রাখবা সকল মানুষ সুস্থভাবে বেঁচে থাকলে সমাজও সুস্থ থাকবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD