1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

আদমদীঘি উপজেলা আ.লীগের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল

Reporter Name
  • সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে আদমদীঘি রহিম উদ্দীন কলেজ প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।

 

আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, এএসপি নাজরানা রউফ, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, হুমায়ন কবির বাদশা, মহিলা আওয়ামীলীগের সভাপতি মনজু আরা, সম্পাদক সালমা বেগম, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান, শামিম খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান, সম্পাদক জিল্লুর রহমান, ফারুক হোসেন প্রমূখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD