1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

তাহিরপুরে অপরাজিতা নারীদের মতবিনিময় সভা

Reporter Name
  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে অপরাজিতা নারীদের বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সিএনআরএস এর কনফারেন্স রুমে উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।

উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের তাহিরপুর উপজেলা সমন্বয়কারী মাহবুব আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাঈদ, তাহিরপুর সদর ইউপি সদস্য তুজাম্মেল হক নাসরুম, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, সুশীল সমাজের প্রতিনিধি সোহানুর রহমান সোহাগ, কামরুল ইসলাম, সংগীত শিল্পী প্লাবন মিয়া, এনজিও প্রতিনিধি সুষেমা আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও অপরাজিতা নারীগণ উপস্থিত ছিলেন।

এ সময় অপরাজিতা নারীদের নির্বাচিত নারী প্রতিনিধিদের অবস্থা ও অবস্থান সম্পর্কে জানা, গণপ্রতিনিধিত্ব আদেশ সম্পর্কে জানা, নারী প্রতিনিধিদের সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের পরামর্শ সম্পর্কিত আলোচনা করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD