মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় (২২ এপ্রিল) শুক্রবার বাদ আসর হইতে মাহে রমযান উপলক্ষে, ধর্মপাশা মাস্টার বাড়ী পরিবারবর্গের উদ্যোগে মরহুম আব্দুর রহিম মাস্টার সাহেবের মাগফেরাত কামানায়,ফারহানা জান্নাত খাদিজা মিলনায়তনে” মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করেন মাস্টার বাড়ী পরিবারবর্গ।
মরহুম আব্দুর রহিম মাস্টারের বড় ছেলে মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও ধর্মপাশা শিক্ষা পল্লীর পরিচালক ও মরহুমপর তৃতীয় ছেলে গোলাম জিলানীর সঞ্চালনায়
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য দেন, রেজভীয়া দরবার শরীফের খলিফা মাওলানা আব্দুল মান্নান চৌধুরী রেজভী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ রেলওয়ে জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা কজী কামরুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ধর্মপাশা উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী,সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, গিয়াস উদ্দিন রানা,সাংবাদিক মোবারক হোসাইন, ফারুক আহমেদ, ডাঃ বদরুল আলম, হায়দার জাহান খান পাঠান, আরিফ ফরাস ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৪ শতাধিক মানুষ উক্ত মিলাদ মাহফিল ও ইফতারিতে অংশগ্রহন করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply