1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

পাচারকালে ভর্তুকির সারসহ ভেজাল কীটনাশক আটক

Reporter Name
  • শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে নৌপথে পাচারের সময় সরকারের ভর্তুকি দেওয়া ২৭১ বস্তা ডিএপি সার ও ভেজাল কীটনাশক বোতলের চালান আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার গড়ীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রক্তি নদীর নৌপথে কিশোরগঞ্জের ভৈরবমুখী ইঞ্জিনচালিত নৌকা থেকে সরকারের ভর্তুকির ২৭১ বস্তা ডিএপি সার ও একাধিক কার্টুনভর্তি ভেজাল কীটনাশকের বোতল জব্দ করা হয়। এ সময় নৌকা মালিক সহ তিনজন চালককে আটক করা হয়।

আটককৃত নৌকা চালকরা পুলিশের জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, সারের বস্তা ও কীটনাশকের চালান কিশোরগঞ্জের ভৈরব বাজারে পৌঁছে দিতে তাহিরপুর উপজেলার নাগারপুর গ্রামের বিসিআইসি নিয়োজিত ডিলার রাবেয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাফিজুর রহমান নৌকাটি ভাড়া করেন।

বিসিআইসি নিয়োজিত ডিলার হাফিজুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো রকম সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, এ বিষয়ে আমার ভাই আতাউর রহমান বলতে পারবেন।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, বৃহস্পতিবার গভীর রাতে ২৭১ বস্তা ডিএপি সার ও ভেজাল কীটনাশকের বোতল আটক করা হলেও শুক্রবার দুপুর ২টা পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করেনি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, নৌপথে পাচারকালে সরকারের ভর্তুকির সার ও ভেজাল কীটনাশকের বোতল আটকের খবর পেয়েছি। এ ব্যাপারে পুলিশকে আইনিব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD