হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ -৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি কে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে স্হানান্তর করা হয়েছে। বুধবার ২৮ অক্টোবর সকাল ১০ টায়। হবিগঞ্জ জেলার কেন্দ্রীয় শাহী ঈদগাহ থেকে তাকে ঢাকা সামরিক হাসপাতালে স্হানান্তরিত করা হয়েছে। উল্লেখ্য যে,
মঙ্গল বার ২৭ অক্টোবর দুপুর সাড়ে ১১টার দিকে এমপির ব্যক্তিগত সহকারি সুদীপ দাস তার ফেসবুক আইডিতে এমপি আবু জাহিরের করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করে তোলেন। কোন সমস্যা দেখা দিলে নিজেই সমাধান করেন।গরীব অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য দিন রাত পরিশ্রম করেন। তার করোনার খবর ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দিরে দোয়া ও প্রার্থনা আয়োজন করে।
তিনি ও তার পরিবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply