1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শাল্লায় রাজাকার পরিবারের সদস্যদের পুলিশের উপর হামলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ !

Reporter Name
  • মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি- সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের প্রখ্যাত
রাজাকার ও একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পাকিস্তানিদের দোসর প্রয়াত শরাফত
আলী, মুক্তার আলী ও বর্তমানে যুদ্ধ অপরাধ মামলার প্রখ্যাত আসামী (জেলবন্ধি) জাকির হোসেনের বংশধরেরা আবারো রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত হয়ে দিনে-দুপুরে পুলিশের উপর হামলা চালিয়েছে। জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেলে
সুলতানপুর গ্রামে তারা তাদের নিজ বাড়িতে এ বর্বরো হামলা চালায়।
ওইদিন একটি মামলার বিষয়ে তদন্ত করতে শাল্লা থানার এসআই আল মামুন, এসআই
রহমান মঞ্জুর ও তাদের সঙ্গীয় পুলিশ ফোর্স সুলতানপুর গ্রামে গেলে রাজাকার
পরিবারের বর্তমান প্রজন্ম ও তাদের আত্মীয়-স্বজনগণ মিলে পুলিশের উপর এ
হামলা চালায়। পরে শাল্লা থানা পুলিশের ইমার্জেন্সি টিম তাদেরকে উদ্ধার
করতে গেলে তারাও হামলার শিকার হন এই রাজাকার প্রজন্মদের হাতে।
এরই প্রতিবাদে মঙ্গলবার ১৯ এপ্রিল বিকেলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকেরা
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেনে। মঙ্গলবার বিকেল ৫টায় বিক্ষোভ
মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার
প্রঙ্গাণে এসে প্রতিবাদ সমাবেশ করেন মিছিলকারীরা। এসময় মুক্তিযোদ্ধা
সন্তান কমান্ডের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমানের
সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক তকবীর হোসেন,
ইকরামুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা বলেন,
একাত্তরের রাজাকার বাহিনী আবারো মাথাছাড়া দিয়েছে। তাদের অত্যাচারে অসহায়
হয়ে পড়েছেন নিরীহ লোকেরা। ক্ষমতার অপব্যবহার করে এলাকায় একটার পর একটা
দাঙ্গা হাঙ্গামা করেই চলছে তারা। তাদের অত্যাচার থেকে রেহাই পায়নি স্বয়ং
আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীও। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ হামলার
শিকার হয়েছে। এতে বুঝা যাচ্ছে সেই ভয়াল একাত্তরের রূপ ধারন করেছে রাজাকার
বাহিনী ও তাদের বর্তমান প্রজন্মরা। তাই রাজাকার পরিবার ও তাদের আত্মীয়
স্বজনদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন বিক্ষোভকারীরা।
এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, আমি
শুনেছি রাজাকার পরিবারের লোকজনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
করেছেন এলাকাবাসী। তিনি আরো বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা
হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD