শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- শতকরা ৭০ ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে আরও ১টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে ২০২১-২২ মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামের আমিনুল ইসলাম নামের এক কৃষকের হাতে ১টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা।
এ নিয়ে এ বছর তাহিরপুর উপজেলায় সর্বমোট ১৯টি কম্বাইন্ড হারভেস্টার ও ২টি রিপার মেশিন বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সাংবাদিক শওকত হাসান সহ উপকারভোগী কৃষক ও কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা জানান, বর্তমান দুর্যোগ কালীন সময়ে কৃষকের বোর ফসল দ্রুত কেটে ঘরে তুলতে তাহিরপুর উপজেলায় সর্বমোট ৪৪টি কম্বাইন্ড হারভেস্টার ও ১৯টি রিপার মেশিন ধান কাটছে। এ যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা ভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply