শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে ভিডিসি (গ্রাম উন্নয়ন কমিটি) এর সাথে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০বছর উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি’র আয়োজনে তাহিরপুর এপি’র প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তীর উপস্থিতিতে এ সংস্থাটির ৫০বছর উদযাপন অনুষ্ঠিত হয়।
তাহিরপুর সদর ইউনিয়নের জয়নগর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লক্ষীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শিল্পী আক্তার, সাধারন সম্পাদক রাবেয়া আক্তার, সদস্য (শিশু প্রতিনিধি) লিমন মিয়া, বীরনগর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি তাহমিনা আক্তার, সদস্য হেলেনা আক্তার, সদস্য (শিশু প্রতিনিধি) বায়জিদ হোসেন, ভাটি জামালগড় গ্রাম উন্নয়ন কমিটির সদস্য জহির মিয়া, ছমির মিয়া, সদস্য (শিশু প্রতিনিধি) দিতি বর্মন প্রমুখ।
এসময় ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি’র ফ্যাসিলিটেটর মিল্লাদ হোসেন, শওকত হাসান, উমা আক্তার সহ তাহিরপুর সদর ইউনিয়নের ১২টি গ্রাম উন্নয়ন কমিটির সদস্য -সদস্যাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফিল্ড লেভেলের সমস্ত উন্নয়ন মূলক কর্মকাণ্ড ভিডিসি (গ্রাম উন্নয়ন কমিটি) এর সহযোগীতায় বাস্তবায়ন করে থাকে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply