1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

জাল টাকাসহ মোরেলগঞ্জে তিন যুবক গ্রেফতার

Reporter Name
  • রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাল টাকাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন কালিকাবাড়ি গ্রামের বেল্লাল খানের ছেলে সজিব খান(২৫), আলম শেখের ছেলে মামুন শেখ(২৩) ও পাতাবাড়িয়া গ্রামের সামছু হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার(৩০)। আজ রবিবার বিকেল ৩ টার দিকে কালিকাবাড়ি বাজার এলাকা থেকে পুলিশ এদেরকে টাকাসহ গ্রেফতার করে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঈদের বাজারকে কেন্দ্র করে একটি চক্র জাল টাকা হাতবদল করে সাধারণ জনগণকে প্রতারিত করছে এমন সংবাদের ভিত্তিতে কালিকাবাড়ি বাজারে এসআই লতিফের নেতৃত্ব পুলিশ সদস্যরা নজরদারি করে। এসময় ওই তিন যুবক একটি দোকানে এক হাজার টাকার একটি নোট দিয়ে পন্য কিনতে চাইলে দোকানীর সন্দেহ হয়। তৎক্ষনাত পুলিশ সদস্যরা তাদেরকে ধরে ফেলে। পরে তাদের নিকট থেকে আরও একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD