1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

তাহিরপুরে শিলা বৃষ্টিতে বোর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name
  • শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-তাহিরপুরে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা, আমতৈল ও পুরানঘাট গ্রামের শতাধিক গাছপালা উপড়ে পড়ে ও বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে যায়। এছাড়াও তাহিরপুর সদর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে।

এদিকে, উপজেলার বৃহৎ বোর ফসলি ধানের হাওর শনির হাওর ও মাটিয়ান হাওর সহ বেশ কয়েকটি হাওরে শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, তার ইউনিয়নে ৬০/৭০টি ঘরবাড়ি ঝড়ে ভেঙে গেছে ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

শনির হাওর ও মাটিয়ান হাওরের একাধিক কৃষক জানান, শিলা বৃষ্টিতে শনির হাওরের উপর অংশের ফসল ৪ আনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনির হাওর পাড়ের কৃষক উজান তাহিরপুর গ্রামের ইয়াছিন মিয়া জানান, আমার শনির হাওরে ৫ কিয়ার জমির ধান শিলা বৃষ্টিতে নষ্ট হয়েগেছে, এখন জমিতে শুধু ডেঙ্গা (খড়) পড়ে রয়েছে। এগুলো কেটে ঘরে তুলার মতো না।

মাঠিয়ান হাওর পাড়ের কৃষক রতনশ্রী গ্রামের আলী সাইদ জানান, মাটিয়ান হাওরে টানের অংশের ৩কিয়ার জমির ধান আগামীকাল কাটার সিদ্ধান্ত নেই কিন্তু গত রাতের শিলা বৃষ্টিতে জমির সব ধান ঝড়ে গেছে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, গত রাতের শিলা বৃষ্টিতে শনির হাওর ও মাটিয়ান হাওরের বোর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পাকা ধানের জমি কাটার উপযোক্ত হয়েছিলো কাল পর্শু হয়তো কাটতো কিন্তু একরাতে সব শেষ হয়েগেছে।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা বলেন, শিলাবৃষ্টিতে উপজেলার শনির হাওর ও মাটিয়ান হাওরে ক্ষতি হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD