মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শাহজাহান মিয়ার নেতৃত্বে পুলিশের বিশেষ টিমের অভিযানে ১৩ কেজি গাজা সহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ!
শুক্রবার ( ১৫ এপ্রিল২২) দুপুরে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের বিট অফিসার
এসআই মোঃ শাহজাহান মিয়ার নেতৃত্বাধীন পুলিশ টিম তাদের আটক করে।
আটককৃতরা হলো -হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডুরা গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে আবুল কালাম (২২), চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের ফজর আলীর ছেলে সুজন মিয়া (১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ধিতপুর গ্রামের মোঃ গেরু মিয়া খানের ছেলে মোঃ রানা খান (২২) ও একই এলাকার বারিক মিয়ার ছেলে বাহার মিয়া (৩০)। এসময় আবুল কালামের কাছ থেকে কার্টুনের ভেতর ৩ কেজি, সুজন মিয়ার কলেজ ব্যাগের ভেতর ২ কেজি ৮০০ গ্রাম,রানা খানের কলেজ ব্যাগের ভেতর ৪ কেজি ও বাহার মিয়ার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গাজা সহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ শাহজাহান মিয়া জানান,
তিনি জানান তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে!
Designed by: Sylhet Host BD
Leave a Reply