মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী-মুজিবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স তত্ত্বাবধানে অন্যান্য থানার ন্যায় মাধবপুর থানার জগদীশপুর ইউনিয়নের চারাভাংগা গ্রামে গৃহহীন দের জন্য ঘর নির্মান করেন!
শুক্রবার (১৫ এপ্রিল ২২)ইং পুলিশের এই মানবিক কাজকে উৎসাহিত করার লক্ষ্যে গৃহহীন মোছাঃ সুফিয়া বেগম এর নিকট ঘরের চাবি হস্তান্তর করেন এ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বেসমরিক বিমান ও পরিবহন মন্ত্রনালয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, মাধবপুর সার্কেল, হবিগঞ্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, মাধবপুর থানা, হবিগঞ্জ,
এস আই মানিক সাহা
মাসুদ খান, চেয়ারম্যান জগদীশপুর ইউনিয়ন, মাধবপুর, হবিগঞ্জ, গৃহহীন এর ঘর নির্মানের জমি দাতা মোঃ ইমরুল হোসেন রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিণ্ট- ইলেকক্টিক মিডিয়ার সাংবাদিকগণ
উক্ত ঘরের জায়গাটি চারাভাংগা গ্রামের মরহুম ফুল মিয়ার পুত্র সৈয়দ ইমরুল হাসান রাসেল দান করেন। গত ১০এপ্রিল ২২ ইং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের উক্ত ঘরের শুভ উদ্ধোধন করেন।
পরিশেষে উক্ত অনুষ্ঠানটি দোয়া মাহফিলের মাধ্যমে সমাপ্ত ঘোষনা করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply