শেফালী আক্তার রাখি বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪২৯ বাংলা বর্ষ বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১০টায় অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা এসব অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply