তফসির মিয়া বানিয়াচং : ফ্রান্সে সরকারি সহযোগিতায় বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এব্দো কর্তৃক মহানবী হজরত মুহাম্মদের (সা.) কার্টুন প্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত বাংলাদেশ বানিয়াচং নেতৃবৃন্দ। সাথে সাথে ফ্রান্সের সঙ্গে সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও বয়কটের আহ্বান জানানো হয়। ২৬ অক্টোবর সোমবার ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী মুহাম্মাদ সা. কে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বানিয়াচং উপজেলা জমিয়ত, যুব ও ছাত্র এর যৌথ উদ্যোগে স্থানীয় নতুন বাজারে বাদ আসর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে এসে পথসভায় মিলিত হয়।
বানিয়াচং উপজেলা জমিয়ত সভাপতি শাইখ মাও. মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও যুব জমিয়ত নেতা মাওলানা শেখ বশীর আহমদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি, কারী কমর উদ্দিন, উপজেলা জমিয়ত সিনিয়র সহ-সভাপতি মাও. আব্দুল জলিল ইউসূফী, মাও. হাবিবুর রহমান, মাও. সিরাজুল ইসলাম, মাও. ইকবাল হুসাইন, মাও. মুজীবুর রহমান, মাও. শাহজাহান আহমদ, হা. মাও. মুবাশ্বীর আহমদ, ক্বারী আঃ সামাদ, মুফতী তাফাজ্জুল হক, মাও. শাহনুর,মাও. তাওহিদুল ইসলাম, মুফতি সোহাইল আহমদ, হাফিজ শহিদুল ইসলাম, হাফেজ সোহাইল আহমদ, মুফতী মুফাজ্জল হুসাইন, যুবনেতা মাও. সিরাজ উদ্দীন, মাও. ফরিদ উদ্দীন, মাও. তাফাজ্জুল হক, মাও. তৈয়বুর রহমান, মাও. আলতাফ হুসাইন, হাফেজ এনামুল হক প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply