1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে লক্ষ টাকা অর্থদন্ড

Reporter Name
  • বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

মীর দুলাল( হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ রাফিজুল মিয়া (২১)কে ১ লক্ষ টাকা অর্থ দন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় চুনারুঘাট উপজেলার কাজিরখিল গড়গাঁও গ্রামের খোয়াই নদী তীরে অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা প্রশাসন।

অভিযানে খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় রাফিজুলকে ১ লক্ষ টাকা অর্থ দন্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

 

রাফিজুল বানিয়াচং উপজেলার ছতুরঙ্গ রায়েরপাড়া গ্রামের মৃত মোতাব্বির হোসেনের ছেলে!
চুনারুঘাট উপজেলা (ভুমি)
সহকারী কমিশনার মিল্টন পালের নেতৃত্বে ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

এর আগে গত শনিবার (৯ এপ্রিল) উপজেলার মহিমাউরা গ্রামের সুতাং নদীর তীর কেটে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে
লিটন মিয়া (২২), সুজন মিয়া (২০), আক্তার মিয়া (৪০), রাসেল মিয়া (২১) ও তাজুল ইসলাম (২২) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কর্তনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD