1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ধর্মপাশার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ

Reporter Name
  • মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি : সুনাগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনারতাল ফসল রক্ষা বাঁধ ভেঙে ফসলি জমি তলিয়ে যাওয়া শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী মধ্যে ছিলো ১০ কেজি চাল,১কেজি সোয়াবিন তেল,১ কেজি চিনি,১ কেজি লবন,১কেজি মুশুরী ডাল,১০০গ্রাম মরিচের গুঁড়ো,২০০গ্রাম হলুদের গুঁড়ো,১০০ গ্রাম ধনিয়ার গুঁড়ো।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ধর্মপশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সদস্য এরশদুল ইসলাম বুলবুল,খাঁন বাহাদুর, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক, বদরুল হুদা চৌধুরী রাসেল সহ ইউপি সদস্যগন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD