মীর দুলাল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আসাম পাড়া বাল্লা সীমান্ত থেকে ১০ বোতল ফেনসিডিল সহ ইলিয়াস মিয়া(৩৮) ও মোঃ কাজল মিয়া (২৮) কে আটক করেছে বাল্লা বিজিবি।
১১এপ্রিল সোমবার রাতে বাল্লা সীমান্তের ১৯৬৪ পিলারে অদূরে হাবিলদার ইকরামুল হক এর নেতৃত্বে এক দল জোয়ান অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে ১০ বোতল ফেনসিডিল সহ দুই ব্যবসায়ী ও একটি সিএনজি আটক করেন!
আটককৃত আসামি ইলিয়াস হবিগঞ্জ সদর উপজেলার মাশুলিয়া গ্রামের আমির আলীর ছেলে!
কাজল মিয়া একই গ্রামের মৃত ভিংরাজ মিয়ার ছেলে!
বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে তথ্যের পথে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জানতে পারে দুই মাদক ব্যবসায়ী মাদক ক্রয় করার জন্য আসাম পাড়া এসেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
তাছাড়া তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল বলে জানান!
এ ব্যাপারে ৫৫বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযান অব্যাহত থাকবে।
যেকোনো মূল্যে মাদক নির্মূলে বিজিবি বদ্ধপরিকর।”
উদ্ধারকৃত আলামতসহ এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায় করে চুনারুঘাট থানায় প্রেরন করা হয়!
Designed by: Sylhet Host BD
Leave a Reply