শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ঝুুঁকিপূর্ণ বাঁধে বাঁধে ঘুরছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
রবিবার দিনব্যাপী তাহিরপুর উপজেলার শনি, মাটিয়ান, মহালিয়া ও বর্ধিত গুরমা হাওরের ঝুুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
অপরদিকে পটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বর্ধিত গুরমা হাওরের বাগমারা বাঁধ ও মাটিয়ান হাওরের বিভিন্ন ঝুুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চোরম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর তালুকদার, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান লাকসাব, মইনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, সাংবাদিক শওকত হাসান, আবির হাসান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply