মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের সাটিয়াজুরী ইউনিয়নে করাঙ্গী নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ মাটি বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তি কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন চুনারুঘাট উপজেলা প্রশাসন।
১০ এপ্রিল রবিবার সকাল ১১.০০ ঘটিকায় চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দাঁরাগাও চা বাগান সংলগ্ন জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সাটিয়াজুরি ইউনিয়নের দারাগাও গ্রামের মোঃ আব্দুল মতলিব মিয়ার ছেলে আজিজ আহমেদ (২০) চুনারুঘাট হবিগঞ্জ কে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়!
বিষয় টি সত্যতা নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা (ভুমি) সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।তিনি জানান এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply