1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

নবীগঞ্জে পৃথক অভিযানে গাঁজা সহ নারী ব্যাবসায়ী গ্রেফতার

Reporter Name
  • রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোটার : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকড়া গ্রামের ইউনুস উল্লার মেয়ে রুবিনা বেগম (৩৭)কে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, রুবিনা বেগম ইনাতগঞ্জ এলাকার একজন চিহ্নিত মাদক সেবন ও বিক্রয়কারী। সে দীর্ঘদিন যাবৎ ইনাতগঞ্জ এলাকায় গাজাঁসহ নানান অসামাজিক কাজের ব্যবসা করে আসছে। বিষয়টি ইনাতগঞ্জ এলাকার সবাই জানলেও রহস্যজনক কারনে নীরব ছিল ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ

গত শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার চৌকস এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কাকুড়া-চানপুর সড়ক থেকে ৪কেজি গাঁজাসহ রুবিনাকে গ্রেফতার করে।

এদিকে, অপর এক পৃথক অভিযানে মন্দিরে চুরির সাথে জড়িত রাজন মিয়া (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর এলাকার তেলি কানাইপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র।

জানাযায়, উপজেলার আলীতলা গ্রামে সম্প্রতি একটি মন্দিরে চুরি সংঘটিত হয়। চোরের দল মন্দিরে থাকা বিভিন্ন জিনিস পত্র নিয়ে যায়। এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে গত শনিবার রাতে মালামালসহ রাজনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে, নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পৃথক অভিযানে নারীসহ দুজনকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD