মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে ভাঙ্গারি ব্যবসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন।
গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট ও ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার (১০ এপ্রিল২২) দুপুরে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায় , বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দোয়াতপুর গ্রামের সবুর মিয়ার ছেলে মোশাহিদ মিয়ার সঙ্গে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কাদির মিয়ার ভাঙারি ব্যবসা নিয়ে দুই দিন আগে ঝগড়া হয়।
এর জেরে রবিবার দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply