1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ভোলায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Reporter Name
  • শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি।। ভোলার মনপুরা উপজেলা দেড় কেজি গাঁজাসহ স্থানীয় পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু’র ছেলেসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের মজনু মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃত দুই মাদক কারবারির একজন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান’এর ছেলে রুবেল (২৬) ও অপরজন মনপুরা ২নং হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মানিক মীরের ছেলে রাসেল (২৭)। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে মনপুরায় দেড় কেজি গাঁজার চালান নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আকতার রেবুর ছেলে রুবেল ও অপর সঙ্গী রাসেল আসছেন- এমন খবরের প্রেক্ষিতে পুলিশের একটি টিম রাস্তায় ওতপেতে থাকে। পরে বিকাল সাড়ে ৫টায় ভাইস চেয়ারম্যানের ছেলে রুবেল ও সঙ্গী রাসেল হোন্ডাযোগে উপজেলার হাজীরহাট ইউনিয়নের মজনু মেম্বার বাড়ির সামনে আসলে পুলিশ গতিরোধ করে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, দেড় কেজি গাঁজার চালানসহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে রুবেল ও সঙ্গী রাসেলকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD