সাজ্জাদ বিন লাল বানিয়াচং, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ জেলা সদরের নিকটবর্তী নাগুড়া ধান গবেষণা কেন্দ্রে স্থাপনের দাবিতে বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলাবাসীর আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
২৪ অক্টোবর শনিবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় মানববন্ধন অনুষ্টিত হয়।
উক্ত মানববন্ধনে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ক্বাজী মাওলানা আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, এস এম হাফিজুর রহমান,সাহিবুর মিয়া, সাংবাদিক ইয়াসিন আারাফাত মিল্টন, রুবেল মিয়া, হাকিম এটি এম কদর আলী ও সাকিব সাব্বির, গিয়াস উদ্দিন, মৌলদ হোসেন, আজমল হোসাইন, খালেদুর রহমান খালেদ, বাবুল মিয়া, হাবিবুর রহমান আদেল, সাইদুর রহমান চৌধুরী জুমন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন হবিগঞ্জ জেলা সদরের নিকটবর্তী নাগুড়া ধান গবেষণা কেন্দ্রটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উপযুক্ত স্থান। সেখানে সরকারি ১শ একর খাস জমি ও হাজার হাজার একর কৃষি অকৃষি জমি রয়েছে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হলে সরকারের অন্তত পক্ষে দুই হাজার কোটি টাকা সাশ্রয় হবে। এখানে যে অবকাঠামো ও গবেষনাগার রয়েছে ইচ্ছা করলে এখনই শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব। তাদের দাবী একটি তৈরী জায়গা থাকতে আরেকটি জায়গা নতুন করে তৈরী করে সরকারের হাজার হাজার কোটি টাকা অপচয় করার কোন যুক্তিকথা নেই। তা ছাড়া উক্ত জায়গাটি হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার প্রাণকেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশ অত্যান্ত ভালো। সার্বিক দিক বিবেচনা করে সরকার এবং জনসাধারনর স্বার্থে আইনটি সংশোধন করে কৃষি বিশ্ববিদ্যালয়টি নাগুড়া ধান গবেষণা কেন্দ্রে স্থানের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply