মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর প্রদত্ত ঘর পরিদর্শন করেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় তিনি সেখানে বসবাসরত বাসিন্দাদের জীবনমানের খোঁজ খবর নেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কুঠি বাড়ি হলহলিয়া নদীর পাড় এলাকায় ভূমিহীনদের জন্য নির্মিত এসব ঘর পরিদর্শন করেন। এসময় তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশের ভূমিহীনদের মাথাগোঁজার ঠাঁই করে দিয়েছেন। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততোদিন দেশে একটা মানুষও ঘরহীন থাকবে না।
এ-সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান্যান মহসীন আলম, পৌর মেয়র এ জি এম বাদশাহ্, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম তালুকদার দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সিরাজুল হক লিটন,সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম রনি,দপ্তর সম্পাদক আফসার আলী,যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক,আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, জামিল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন শাহা সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply