1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধ পরির্দশনে- পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম

Reporter Name
  • বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের বোর ফসলী জমির বাঁধ পরির্দশন করেন- পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষীণ ইউনিয়নের চন্দ্র সোনার তাল ও ডুবাইল হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে হাওরে পানি ডুকছে, সেই বাঁধ পরিদর্শন কালে পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, পানি উন্নয়ন বোর্ডের কোন দুর্নীতি হতে দেবনা, যদি সরকারী চাকরীজীবী হয় এই দুর্নীতির সাথে যারা যারা জরিত সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক সরকারী কর্মকর্তাগণ চাকরী হারিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) বাঁধের অনিয়ম হলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। শামীম আরও বলেন, সুনামগঞ্জের বিশাল হাওর এই হাওরের ফসল রক্ষা করা একান্ত জরুরী। তাই হাওর রক্ষা বাঁধে বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। আওয়ামীলীগ সরকার হাওরের বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন, অন্যান্য হাওরে প্রকল্পের কাজ শুরু হয়েছে। একথা প্রধান অতিথি পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামীমা আক্তার খানম, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর মহা পরিচালক ফজলু রশীদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, উপ- মন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান পলাশ,ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস সহ সরকারী, বেসরকারী কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

জানাযায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নজরখালি বাঁধভেঙ্গে টাঙ্গুয়ার হাওর তলিয়ে যাওয়ার পর নবাগত উপজেলা মধ্যনগর, ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল, ডুবাইল হাওর রক্ষা বাঁধ, দিরাই, শাল্লা, দক্ষীণ সুনামগঞ্জ সহ প্রায় ১১ টি উপজেলায় হাওর রক্ষা বাঁধের ব্যাপকভাবে অনিয়মের খবর পাওয়া যায়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD