1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

তাহিরপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

Reporter Name
  • বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে ২০২১-২২ইং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

৭এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দু’জন কৃষকের হাতে দুটি কম্বাইন হারভেস্টার বিতরণ করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

কৃষক দু’জন হলেন- উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আতিকুর রহমান ও বাদাঘাট ইউনিয়নের আশরাফ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক শওকত হাসান, উপকারভোগী কৃষক ও কোম্পানীর প্রতিনিধি বৃন্দ।

উল্লেখ্য গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা জানান, কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD