শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে লজিক (লোকাল গভার্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে জলবায়ু নিরসনে দিনব্যাপী ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা হালনাগাদকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল বুধবার সকাল ১০টায় উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে বালিজুরী ইউনিয়ন পরিষদের আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
সুনামগঞ্জ জেলা ক্লাইমেট এন্ড ফিন্যান্স কো-অর্ডিনেটর নুরুল ইসলাম সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন, বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা উপসহকারী প্রকৌশলী শামছুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আল আমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির ফিল্ড ফ্যাসিলিটেটর শওকত হাসান, ঢাকা আহসানিয়া মিশন সৌহার্দ্যের আছমা আক্তার, বালিজুরী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক পারভেজ আহমদ, বালিজুরী ইউপি সদস্য বাবুল মিয়া,ইউপি সচিব মনতুষ চৌধুরী প্রমুখ।
এছাড়াও লজিক প্রকল্পের ইঞ্জিনিয়ার নাসিমুল গণি, লজিক প্রকল্পের তাহিরপুর উপজেলা ফেসিলিটেটর মুজাম্মিল হোসাইন, বালিজুরী ইউনিয়নের সিএমএফ কবির আলম সহ উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বালিজুরী ইউনিয়নের সকল ইউপি সদস্য- সদস্যাগণ, ধর্মীয় প্রতিনিধি, কৃষক প্রতিনিধি, প্রতিবন্ধী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী কর্মশালায় বালিজুরী ইউনিয়ন পরিষদের সদস্য- সদস্যাগণ ইউনিয়ন পর্যায়ে জলবায়ু নিরসনে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা তৈরি করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply