1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

নাজিউর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকার সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল এর আয়োজন করেছেন তার পরিবার ও দলটির নেতাকর্মীরা।

বুধবার (৬ এপ্রিল) দলটির চেয়ারম্যান ও প্রয়াত নাজিউর রহমানের ছেলে আন্দালিভ রহমান পার্থ সেরা কন্ঠকে জানান,এই উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন তার পরিবার। দোয়া কামনা করেছেন ভোলাবাসির কাছে। দলের নেতাকর্মীরা ও পরিবারের সদস্যরা আমার বাবা নাজিউর রহমানের জন্য মোনাজাত করবেন।

নাজিউর রহমান মঞ্জু ১৯৪৯ সালের ১৯ মার্চ জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ৬ এপ্রিল মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধের সময় ৯নং সেক্টরে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং ভোলাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। নাজিউর রহমান ১৯৬৯ সালের গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD