1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

তাহিরপুরে বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁধে ইউপি চেয়ারম্যান জুনাব আলী

Reporter Name
  • মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে উজানের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে হাওরের ফসল রক্ষা বাঁধগুলোতে পানির চাপ বেড়ে গেছে। বিভিন্ন বাঁধ ধসে ফাটল দেখা দিয়েছে। এসব ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন রাত চেষ্টা করে যাচ্ছেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী।

প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল থেকে উপজেলার শনির হাওরের সাহেবনগর, লালুয়ার খলা, নান্টুর খাল সহ বিভিন্ন বাঁধে অবস্থান নিয়ে বাঁধ পরিদর্শন করেন তিনি।

এ সময় সাথে ছিলেন তাহিরপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক সাইদুল কিবরিয়া, সমাজ সেবক মেহেদী হাসান উজ্জল, সদর ইউপি সদস্য আলী আবদাল খোকন, নুর মিয়া, আসাদুজ্জামান মুন্না প্রমুখ।

তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বলেন, আমি শনির হাওরের বিভিন্ন বাঁধে গিয়ে দেখেছি নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধগুলো খুবি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ঝুঁকিপূর্ণ বাঁধ গুলো রক্ষা করতে আমরা সকলে মিলে চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD