মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে প্রশাসনের উদ্যোগে রাস্তার পাশে অবৈধ ভাবে ডেইনের উপরে মালামাল রেখে ব্যাবসা করায় মালামাল জব্দ ও অর্থদন্ড প্রদান করা হয়!
০৪ এপ্রিল সোমবার সকাল ১১.০০ টা থেকে দুপুর ০৩.০০ টা পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার চৌধুরীবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
দোকানের বাইরে রাস্তা ও ড্রেনের উপরে বিভিন্ন মালামাল (ফলের ঝুড়ি, তেলের ড্রাম, পণ্যের ক্যারেট, চালের ঝুড়ি রেখে গণউপদ্রব সৃষ্টি করায় ০৬ জনকে ০৬ টি মামলায় মোট ৭০০০! টাকা জরিমানা করা হয়।
নদীর পাড়ে সরকারি জায়গায় অবৈধভাবে মুরগীর ব্যবসা পরিচালনার দুটি দোকানঘর উচ্ছেদ করা হয়।
রাস্তার উপরে অবৈধভাবে রাখা বিভিন্ন মালামাল জব্দ করে পৌরসভার দুইটি গাড়ীতে করে নিয়ে আসা হয়!
জব্দ মালামাল পৌরসভার প্রতিনিধির জিম্মায় রাখা হয়। চৌধুরীবাজারের সকল রাস্তাই দখলমুক্ত করা হয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা মানার জন্য অনুরোধ জানানো হয়!
রাস্তা দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেন!
হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা! তিনি জানান
জেলা প্রশাসনের উদ্যোগে যানযট মুক্ত করতে ও অবৈধ ভাবে রাস্তার উপরে বসে ব্যবসায় করার দায়ে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।
অভিযানে সহায়তা করেন পেশকার ও অফিস সহকারী, উপজেলা ভূমি অফিস, হবিগঞ্জ সদর এনামুল হক আখঞ্জি এবং এস আই মুজিবুর রহমান সহ হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ!
অভিযান পরিচালনায় লোকবল ও প্রয়োজনীয় ইকুইপমেন্ট দিয়ে সহযোগিতা করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
জনকল্যাণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply