তাফাজ্জুল হকঃ ৪ এপ্রিল সোমবার বানিয়াচং উপজেলা ৯নং পুকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড,পূর্ব পুকড়া গ্রামের আব্দুল মজিদ চৌধুরী এর ছেলে মোঃ সালমান আহমেদ (২৭) এবং একই ওয়ার্ড মুরারআব্দা গ্রামের,রবিন্দ্র দাসের ছেলে,কেশব দাস রুপক,(১৫)এবং ৩নং ওয়ার্ড কাটখাল গ্রামের মোঃ আমীর হুসেন এর ছেলে মোঃ রুবেল মিয়া (১৯)
উল্লেখ তিন জন রুগী এক্সিডেন্ট হওয়া পর প্রাথমিক চিকিৎসা নেয়।টাকার অভাবে পরিপূর্ণ চিকিৎসার না হওয়াতে। শরীরের জখম গুলোতে ইনফেকশন হয়ে, অনেক দিন যাবত চিকিৎসার অভাবে অসুস্থাতায় ভুগছেন। তখন পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কয়েকজন জন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি। অত্র ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় ও মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন। পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের বরাবর তিন জনের জন্য তিনটি মানবিক আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে,যাচাই বাচাই করে।সকলের পরামর্শে ক্রমে, পুকড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের চিকিৎসার জন্য, তাদের পরিবারের কাছে জনপ্রতি নগদ সতেরো হাজার(১৭,০০০)টাকা করে মোট ৫১ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন মাওলানা নজীর আহমেদ চৌধুরী,মোহতামিম তাজবিদুল কোরআন সিকন্দরপুর মাদ্রাসা। ফাউন্ডেশনের সহ-সাংগঠনিক সম্পাদক। মোঃ তমজিদ আহমেদ (কাতার প্রবাসী) ফাউন্ডেশনের প্রতিনিধি,মোঃ রুহুল আমীন চৌধুরী,সহ এলাকার গণ্যমান্য ময়মুরুব্বিয়ান।
উপস্থিত ময়-মুরুব্বিয়ান ফাউন্ডেশনের প্রশংসা করেন। এবং অসুস্থ তিনজন রুগীর দ্রুত সুস্থতা কামনা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply