1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

তাহিরপুরে ৭০% ভর্তুকিতে কৃষকদের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার বিতরণ

Reporter Name
  • রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।

৩ এপ্রিল রবিবার বিকালে উপজেলার পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল কনফারেন্স সংযুক্ত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা।

এছাড়াও উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রউল জামান ইমন, উপকারভোগী কৃষক ও কোম্পানীর প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা জানান, কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD