মীর দুলাল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা র্যাব সদস্য মাহমুদুল হাসান (৩৫) নিহতের ঘটনায় পিকআপ চালক রাসেলকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ ।
আটককৃত রাসেল দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকার মৃত কবির মিয়ার ছেলে।
শনিবার দিবাগত রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলী আশরাফের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম সহ একদল পুলিশ দেওরগাছ এলাকার জনৈক মানিক মিয়ার বাড়ী থেকে আঘাত পিকাপ ভ্যান ও চালক কে আটক করেন।
আটক রাসেল এর তথ্যমতে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ৫ কিলোমিটার অদূরে দৌলতখাআবাদ এলাকা থেকে ডিআই পিকাপভ্যান যার নং ঢাকা মেট্রো ন ১৯-২৬৩৯ উদ্ধার করা হয় ।
এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় শায়েস্তাগঞ্জ উপজেলার শিমুল তলা হাইওয়ে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মাহমুদুল হাসান (৩৫) যশোর জেলার বাসিন্দা এসএম মুরাদ হোসেনের ছেলে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের দুই সদস্য মোটরসাইকেলে করে দায়িত্ব পালনে বের হয়েছিলেন।
শায়েস্তাঞ্জ হাইওয়ে থানার সামনে সিমুল তলায় পৌঁছলে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুইজন কে গুরুতর আহত করে পালিয়ে যায়!
তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন।
রাত সাড়ে ১০টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টারে করে আহত শাখাওয়াত
র্যাব সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে।
গুরুতর আহত শাখাওয়াত হোসেন শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কনস্টেবল। তিনি চাঁদপুর জেলার বাসিন্দা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বলেন , নিহতর ঘটনায় বিকেল ৩ টায় র্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে!
Designed by: Sylhet Host BD
Leave a Reply