শওকত হাসান, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
তাহিরপুরে কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মাটিয়ান হাওরের আনন্দ নগর গ্রামের পাশে ৪৪ নং প্রকল্পের নির্মিত বাঁধটি ধসে যায় এবং বিভিন্ন জায়গায় ফাটলের সৃষ্টি হয়।
জানাযায়, শনিবার রাত ১২টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নস্থ মাটিয়ান হাওরের এ বাঁধটি এমন ঘটনা ঘটে। মাটিয়ান হাওরের এ বাঁধটির ঝুকিপূর্ণ অবস্থার খবর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকদের নিয়ে তাৎক্ষণিক বাঁধে ছুটে যান তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এ সময় সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা প্রমুখ।
আনন্দ নগর গ্রামের কৃষক ফয়সাল মিয়া জানান, আমরা ক’জন তারাবির নামাজের আগে ঘুরতে আসলে বাঁধটিতে সামান্য ফাটল দেখি পরে নামাজ শেষ করে এসে দেখি বাঁধটি ধসে গেছে এবং অনেক জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে। পরে বিষয়টা জানাজানি হলে ইউএনও স্যার উপজেলা প্রশাসনের লোকজন সহ স্থানীয় কৃষকদের নিয়ে বাঁশ, কোদাল ও বাশের ছাঁটাই দিয়ে বাধঁটি রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, বাঁধ নির্মান কাজে গাফিলতি করা হয়েছে, ঠিকমতো দুরমুজের কাজ করা হয়নি। এজন্য বৃষ্টি হওয়ায় বাঁধটি ধসে গেছে।
তাহিরপুর উপজেলা মো. রায়হান কবীর জানান, আনন্দ নগর গ্রামের পাশে বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন সহ আমি সরেজমিনে আসি। আমরা গভীর রাতেই স্থানীয় কৃষকদের নিয়ে বাঁধটি রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply