মীরদুলাল হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত নুর আলমকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা সদরের মধ্য যাত্রাপাশা গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে ।
৩১ মার্চ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ বিচারিক আদালতে মাধ্যমে একাধিক মামলার পলাতক আসামি নুর আলম কে কারাগারে প্রেরণ করেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় গতকাল বিকাল সাড়ে ৩টায় এসআই মোঃ দুলাল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় যাত্রাপাশা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি নুর আলম কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলার রুজু আছে। কুখ্যাত ডাকাত নুর আলমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে!
Designed by: Sylhet Host BD
Leave a Reply