মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে মোবাইল কোর্ট পরিচালনা,জোয়া, মাদক নিয়ন্ত্রণের উপর গুরাত্বারোপ করা হয়েছে।
৩১ মার্চ বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন।
বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,মিনিবাস মালিক সমিতির সভাপতি ইয়ায়র মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন,ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, দিলাওর হোসেন, ছালিক মিয়া, নোমান হোসেন, রঙ্গলাল দাশ প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply