1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

নবীগঞ্জে জুয়া খেলার দায়ে ৭ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান!

Reporter Name
  • বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজার সংলগ্ন খেলার মাঠ থেকে ৭ জনকে প্রকাশ্য জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ বুধবার বিকালে অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জুয়া খেলার সামগ্রীসহ তাদের আটক করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

এ সময় খেলার মাঠে প্রকাশ্য জুয়া খেলারত অবস্থায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মনসুর পুর গ্রামের আঃ ছোবান মিয়ার পুত্র জুনেল আহমেদ (২৯), একই ইউনিয়নের বাউরকাপন গ্রামের কায়ছর উল্লার পুত্র মোতাহের রহমান (৩০), দীঘিরপাড় গ্রামের উরাস উদ্দিনের পুত্র জায়েদ মিয়া (২৮), উমরপুর গ্রামের আঃ মন্নানের পুত্র আলীনুর মিয়া (১৯), জগন্নাথপুর উপজেলার গোতগাঁও গ্রামের আছকন মিয়ার পুত্র মিজানুর রহমান (২৭), একই গ্রামের বশর উল্লার পুত্র ফজর আলী (২৭), দয়ালপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র হাসান মিয়া (৩২) কে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই লোকেশ ও নাঈম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক ভাবে সহযোগিতা করে।

এ ব্যাপারে নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। তিনি বলেন, জুয়া খেলা সহ ধরলে শাস্তি কারাদন্ড হতে পারে, তবে এ জন্য প্রকাশে জুয়া খেলার আসর বসালে শাস্তি অবধারিত।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD