1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হলেন ধুনটের আরিফুল আমিন।

Reporter Name
  • বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ‘সুন্দর আগামীর প্রত্যাশায়’ এ স্লোগানকে সামনে রেখে হেল্প দ্য ফিউচারের (এইচটিএফ) আয়োজনে ৩ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ বুধবার প্রদর্শনীর শেষ দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বগুড়ার ধুনটের আরিফুল আমিন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সঙ্গীত শিল্পী তানজিব সারোয়ার।

প্রতিযোগিতায় এবার সারা দেশ থেকে ছবি জমা পড়েছিল সাড়ে ৪ হাজার। যার মধ্যে থেকে বিচারকদের রায়ে প্রথম হয়েছেন বগুড়ার ধুনটের এসএম আরিফুল আমিনের তোলা ছবি।
এস এম আরিফুল আমিন বগুড়ার ধুনট অফিসার পাড়ার নুরুল আমিন এর ছেলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস এন্ড সিরামিকস এ কাঁচ প্রকৌশল বিভাগে অধ্যয়নরত ছাত্র।

উক্ত প্রতিযোগিতায় পুরস্কারের জন্য ছবি নির্বাচিত করার জন্য নির্বাচক হিসেবে ছিলেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার প্রণব ঘোষ, ফ্রিল্যান্স ফটোগ্রাফার জয়িতা তৃষা, নারায়াণগঞ্জ ফটোগ্রাফি ক্লাব এর প্রতিষ্ঠাতা জয় কে রায় চৌধুরী ও প্রথম আলো পত্রিকার চিত্র সাংবাদিক সাবিনা ইয়াসমিন।

উল্লেখ্য সোমবার (২৮ মার্চ) দুপুর ২টায় এ আলোকচিত্র প্রদর্শনী উৎসবের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। ঢাকা আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে হওয়া এ প্রদর্শনী ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD