1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে কৃষি কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Reporter Name
  • বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পাম্পের মাধ্যমে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুখলেছ মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

৩০ মার্চ বুধবার দুপুরে সদর উপজেলার শৈলজুড়া হাওরে এ ঘটনা ঘটে। নিহত মুখলেছ ওই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুখলেছ মিয়া মোটরচালিত পানির পাম্প দিয়ে কৃষকদের জমিতে সেচ দিয়ে আসছিলেন। দুপুরে মোটর চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মো. হামিদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD