মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে রাজন মিয়া (২৪) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে এলাকার দুৃৃর্বৃত্তরা।
২৯ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।
আহত কলেজ ছাত্র হবিগঞ্জ পলিটেকনিক কলেজের শেষ বর্ষের ছাত্র। সে বাহুবল থানার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক এক ঘন্টা বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply