শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে উপজেলা পরিষদের স্থায়ী কমিটির কার্যক্রম মনিটরিং টুলস ও গাইডলাইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে অনুষ্টিত ওরিয়েন্টেশনের সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ইএলজি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, সুনামগঞ্জ জেলায় শান্তিগঞ্জ ও তাহিরপুর এ দু’টি উপজেলায় কার্যকর ও জবাবদিহিতামুলক স্থানীয় সরকার(ইএলজি)প্রকল্প চালু রয়েছে। উক্ত প্রকল্প থেকে প্রতি বছর উপজেলার পঞ্চবার্ষিকী পরিকল্পনা, উপজেলা পরিষদের রেজুলেশন, সভার কার্যবিবরনী ও পরিষদের বিভিন্ন নথি দেখে ইএলজি প্রকল্প ৫০লক্ষ করে টাকা অনুদান দেয়া হয়। উক্ত টাকা দিয়ে উপজেলা পরিষদ উন্নয়নমূলক কাজে ব্যয় করে থাকে। কিন্তু শান্তিগঞ্জ উপজেলা প্রতি বছর ৫০ লক্ষ করে টাকা পেলেও তাহিরপুর উপজেলা বিগত দু’বছরে উপজেলার পঞ্চবার্ষিকী পরিকল্পনা, উপজেলা পরিষদের রেজুলেশন, সভার কার্যবিবরনী ও বিভিন্ন নথি ইএলজি প্রকল্প সুনামগঞ্জে জমা দিতে না পারায় বিগত দু’বছরে এক কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে।
ওরিয়েন্টেশনের সভাপতি সহকারী কমিমনার(ভূমি)মো. আলাউদ্দিন তার বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলেন, বিগত দুই বছরে তাহিরপুর উপজেলা ইএলজি একল্প হতে এক কোটি টাকা বঞ্চিত হওয়া তাহিরপুরের বিশাল ক্ষতি হয়েছে। ভবিষ্যতে উপজেলা পরিষদের কার্যক্রম আরো গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান। ওরিয়েন্টেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply