মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে পুকুরের তলদেশে বৈদ্যুতিক মরিচ বাতির সাহায্য পতাকা তৈরি করা হয়েছে। ভূমি থেকে ২৬ ফিট গভীরে ১৬০ ফিট দৈর্ঘ্য ও ৯৬ ফিট প্রস্থ এবং ৩২ ফিট ব্যাসার্ধের পতাকাটি তৈরি করতে ব্যাবহার করা হয়েছে ৯২ হাজার ৩ শত ৪০ টি লাল সবুজ বাতি।
শনিবার (২৬ মার্চ) সন্ধায় আলোকোজ্জ্বল এই পতাকাটির শুভ উদ্বোধন করেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় তিনি বলেন- এককথায় আমি অভিভূত বিস্মিত! এই অনুভূতি ভাষায় প্রকাশ করার কোন ভাষা নেই। এই কর্মযজ্ঞের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পুকুরের পশ্চিম পাশে ইংরেজি অক্ষরে লেখা রয়েছে “আই লাভ বঙ্গবন্ধু” পাশে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। পূর্ব পাড়ে একইভাবে লেখা রয়েছে “দ্যা মাদার অব হিউম্যানিটি” পাশে রয়েছে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি। দক্ষিণ পাশে রয়েছে ১০০ ফিট দৈর্ঘ্য ও ৫ ফিট প্রস্থের নৌকা। যার পূর্ব প্রান্তে বঙ্গবন্ধুর স্বাপ্নিক প্রতিকৃতি আর পশ্চিম প্রান্তে রয়েছে বঙ্গবন্ধু কন্যার প্রতিকৃতি। যিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার জন্য নৌকার হাল ধরে আছেন। পুকুরের চতুষ্কর্ণারে রয়েছে সরকারের মেগা প্রকল্পের প্রতিকৃতি। তারমধ্যে রয়েছে মেট্রোরেল, পদ্মাসেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ফ্লাই ওভার এবং পতাকার উপরে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই মহা কর্মযজ্ঞ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত বলেন- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ভিন্ন মাত্রার কিছু একটা করার চিন্তা থেকেই মরিচ বাতির দিয়ে লাল সবুজের পতাকা তৈরি করেছি।
আলোক আশ্চর্য এই পতাকাটি দেখতে এসে প্রতিক্রিয়া ব্যক্ত করে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন – এটি দারুণ একটা শিল্প। যা সরকারের উন্নয়ন ও পরবর্তী প্রজন্মের নিকট স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ধারণা তুলে ধরবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply